Breaking News

আয় করুন ঘরে বসে

আজ আর কারো অজানা নেই যে অনলাইনে ঘরে বসে হাজার হাজার টাকা আয় করা যায়। এ জন্য দরকার প্রচন্ড ইচ্ছা শক্তি ও কাজের প্রতি একাগ্রতা। সবশেষে একটি ডেক্সটপ বা ল্যাপটপ সাথে ইন্টারনেট কানেকশন।

অনেক ধরনের কাজ আছে অনলাইনে। একদম বিগিনার থেকে শুরু করে প্রফেশনালদের জন্য রয়েছে হাজার হাজার কাজ। যারা কোন কাজ জানেননা শুধু কম্পিউটার চালাতে জানেন তারাও শুধু ক্লিক এর মাধ্যমে আয় করতে পারেন। আবার অনেকে ছোটো ছোটো কাজ করে আয় করতে চান; যেমন কারো ফেসবুক অ্যাকাউন্ট করে দেওয়া, কারো পেইজে লাইক দেওয়া শুধু কোন সাইট এর সদস্য হওয়ার মাধ্যমেও আয় করতে পারেন। এ ধরনের কাজকে মিনিজব বলে।

সবচেয়ে ভাল মাধ্যম হল কিছু কাজ জেনে ফ্রীলাঞ্চিং এর মাধ্যমে উপার্জন। যারা নতুন তারা SEO শিখতে পারেন। কাজটি খুব সহজ এবং শিখতেও পারেন সহজে। সহজ কাজের মধ্যে ডাটাএন্ট্রীও একটি। তবে এর প্রতিযোগিতা বেশি বিধায় নতুনদের কাজ পেতেই অনেক সময় লাগে।

ব্লগিং করে আয়ঃ  

ব্লগিং উপার্জনের একটি জনপ্রিও মাধ্যম। অসংখ্য মানুষ ব্লগিং করে ভালো টাকা উপার্জন করছে। আপনিও করতে পারেন। এ জন্য আপনার দরকার একটি ওয়েবসাইট। আপনি ভাবতে পারেন একটি ওয়েবসাইট থাকলেই কি আয় করা যায়? এর উত্তর হ্যা আবার না। না এর কারন আপনি যদি সঠিক ভাবে ব্লগিং না করেন তবে এক পয়সাও আয় করতে পারবেন না। আবার সঠিক ভাবে ব্লগিং করে প্রতি মাসে ২০-৩০ হাজার টাকা আয় করতে পারেন।

কীভাবে ব্লগিং করবেনঃ  

দুই ভাবে ব্লগিং করা যায়। একটা হল ফ্রিতে ব্লগ তৈরি করে অথবা টাকা দিয়া ডোমেইন কিনে। সবচেয়ে ভালো; ডোমেইন কিনে ব্লগিং করা। যারা নতুন তারা blogger.com এ অ্যাকাউন্ট করে ফ্রিতে ব্লগিং করতে পারেন। wordpress এ ও ব্লগিং করতে পারেন তবে সেখানে ফ্রী অ্যাকাউন্ট এ উপার্জনের সুযোগ নেই। তাই নতুন দের জন্য blogger.com ই সবচে উপযোগী।

blogger.com এ একটি অ্যাকাউন্ট করুন, নিজের পছন্দ মতো বিষয় নির্বাচন করে লিখতে থাকুন। ৩০-৪০ টা পোস্টের পর Adsense এ আবেদন করে ব্লগে ad যোগ করুন। visitor এর ক্লিকের মাধ্যমে আপনার Adsense অ্যাকাউন্ট এ টাকা যোগ হতে থাকবে।

মনেরাখতে হবেঃ

আপনি যদি ইন্টারনেট থেকে আয় করতে চান তবে আপনাকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। অল্পতে হতাশ হলে চলবে না। এ রকম অনেকই আছেন যারা মানুষের কথায় আবেগ প্রবন হয়ে নেটে কাজ করতে নামেন কিন্তু সফলতা না পেয়ে অল্প দিনেই তারা কাজ ছেড়ে দেন। সফল হন বা না হন অন্তত ৬ মাসের লক্ষ্য নিয়ে আগাতে হবে। অনলাইন আয়ের বিভিন্ন ব্লগে ঘুরে বিস্তারিত জানতে পারেন। তাছাড়াও বিভিন্ন ভিডিও টিওটোরিয়াল পাবেন যে গুলো থেকে আপনি হাতে কলমে কাজ শিখতে পারেন। এরকম একটা সাইট Utube.com. আপনার চাহিদা মত প্রায় সকল ভিডিও টিওটোরিয়াল সেখানে পাবেন। সুতরাং দৃঢ় মানসিকতা নিয়ে কাজ করুন সফলতা আপনার কাছে ধরা দেবেই।

No comments